Daily News Portal
ADVERTISEMENT BANNER (728x90)
TOP NEWS
Loading latest posts...
ক্যাটাগরি পোস্টসমূহ: লোড হচ্ছে...
পোস্ট লোড করা হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন...

Tuesday, September 22, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (National University Job Circular 2026)

 বাংলাদেশের সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এ বিভিন্ন বিভাগে স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহ ও প্রয়োজনীয় যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন

নিচে পদসমূহ, আবেদনের বয়সসীমা, আবেদন ফি ও আবেদন করার সঠিক পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হলো:

এক নজরে তথ্যসমূহ

  • প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

  • আবেদন শুরুর তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬

  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ (বিকেল ৪:০০ টা পর্যন্ত)

  • কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)

  • আবেদনের ওয়েবসাইট: jobs.nu.ac.bd




পদের নাম, পদের সংখ্যা, গ্রেড ও শিক্ষাগত যোগ্যতা

১. সহকারী প্রকৌশলী (সিভিল):১টি | গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০/-) | বয়স: ২১-৩২ বছর | সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রিধারীদের জন্য। ২. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ৪টি | গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-) | বয়স: ২১-৩২ বছর | সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। ৩. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১টি | গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-) | বয়স: ২১-৩২ বছর | ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। ৪. সাউন্ড সিস্টেম অপারেটর: ১টি | গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০/-) | বয়স: ১৮-৩২ বছর | এসএসসি (ভোকেশনাল) বা এসএসসি পাস সহ অভিজ্ঞতা। ৫. ইলেক্ট্রিশিয়ান (৪টি), এয়ারকুলার টেকনিশিয়ান (১টি), বৈদ্যুতিক সাব-স্টেশন কেয়ারটেকার (১টি), ফটোকপিয়ার অপারেটর/ফটোকপিয়ার টেকনিশিয়ান (২টি), লিফটম্যান (৫টি), কার্পেন্টার/কাঠমিস্ত্রি (২টি), প্লাম্বার (১টি), রাজমিস্ত্রি (১টি): গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-) | বয়স: ১৮-৩২ বছর | এসএসসি / ৮ম শ্রেণি পাস ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। ৬. জেনারেটর টেকনিশিয়ান (১টি), ফায়ারম্যান (১টি): গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-) | বয়স: ১৮-৩২ বছর | এসএসসি (ভোকেশনাল) / এসএসসি পাস ও প্রশিক্ষণ/অভিজ্ঞতা। ৭. পাম্প ড্রাইভার, প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর, সহকারী ইলেক্ট্রিশিয়ান, জেনারেটর অপারেটর, কার্পেন্টার হেলপার/কাঠমিস্ত্রী হেলপার, সহকারী প্লাম্বার, সহকারী ফায়ারম্যান, সহকারী রাজমিস্ত্রি, সহকারী ফটোকপি টেকনিশিয়ান: গ্রেড-১৮ (৮,৮০০-২১,৩১০/-) | বয়স: ১৮-৩২ বছর | ৮ম শ্রেণি পাস / এসএসসি পাস ও অভিজ্ঞতা

আবেদন ফি

  • ক্রমিক ১ থেকে ৩ নং পদ: ২০০/- (দুইশত) টাকা

  • ক্রমিক ৪ থেকে ১৪ নং পদ: ১০০/- (একশত) টাকা

  • ক্রমিক ১৫ থেকে ২৩ নং পদ: ৫০/- (পঞ্চাশ) টাকা

(আবেদন ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখা অথবা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পে-স্লিপ ডাউনলোড করে জমা দিতে হবে।)

আবেদন করার পদ্ধতি

১. অনলাইন আবেদন: প্রথমে jobs.nu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪:০০ টার মধ্যে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। ২. ছবি ও নথিপত্র আপলোড: আবেদন ফরম পূরণের সময় প্রয়োজনীয় ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র আপলোড করুন। ৩. হার্ডকপি বা প্রিন্ট কপি জমা: অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি সহ সকল সনদের সত্যায়িত কপি ০৯ (নয়) সেট ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/হাতে হাতে আগামী ২৯/১০/২০২৬ তারিখের মধ্যে "রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪" ঠিকানায় পৌঁছাতে হবে

No comments:

Post a Comment